গরুর গাড়ি থেকে আধুনিক ডেইরি ফার্ম

  নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা (ফরিদপুর):

সাইনবোর্ডে লেখা – “খাঁটি দুধ খান, সু-স্বাস্থ্য ও মেধা বাড়িয়ে তুলুন”।

২০ বছর গাভী পালনের অভিজ্ঞতা তার। খামারে রয়েছে উন্নত জাতের গাভী। প্রতিদিন খাঁটি দুধ পাওয়া যায় এবং যেকোনো অনুষ্ঠানে দুধ সরবরাহ ও হোম ডেলিভারি দেওয়া হয়। সরেজমিনে খামারে গিয়ে দেখা যায়, টিনশেডের পরিষ্কার খামারে সারি সারি গাভী। আধুনিক পদ্ধতিতে পরিচর্যা করা হচ্ছে। শুধু দুধ নয়, এই খামারের দুধ দিয়ে তৈরি হয় সুস্বাদু মালাই চমচম। বিশাল গামলায় দুধে ভাসানো চমচমের ছবি ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে।

সুজন শেখ বলেন, “২০০৮ সালে অনেক কষ্ট করেছি। প্রবাসে থাকতেও দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই এই ফার্ম।” স্থানীয়রা বলছেন, তার এই উদ্যোগ বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা।