নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী ১৮-১৯ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পোশাক মেলা BATEXPO 2026 (সিলভার জুবিলি এডিশন)। এবারের মেলার টাইটেল স্পন্সর PDS Limited।
এবারের BATEXPO-র অন্যতম প্রধান আকর্ষণ হলো মর্যাদাপূর্ণ সাসটেইনেবিলিটি লিডারশিপ (TSL) অ্যাওয়ার্ড, যা পোশাক খাতে টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জার্মানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ-এর “STILE II” প্রকল্পের মাধ্যমে এই পুরস্কার প্রদান করবে, যেখানে সহযোগিতায় রয়েছে জার্মান ফেডারেল মন্ত্রণালয় BMZ এবং বাণিজ্য মন্ত্রণালয়।
মোট ৪টি ক্যাটাগরিতে ১২টি উদ্যোগকে এই সম্মাননা দেওয়া হবে। মাননীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে সম্মতি দিয়েছেন।
৪টি অ্যাওয়ার্ড ক্যাটাগরি:
১. People First: শ্রমিক কল্যাণ, মডেল কারখানা, নেতৃত্বে নারী এবং কমিউনিটি চ্যাম্পিয়ন।
২. Planet Positive: সাসটেইনেবিলিটি লিডার অব দ্য ইয়ার, ওয়াটার গার্ডিয়ান এবং সার্কুলার টেক্সটাইল পাইওনিয়ার।
৩. Next Frontier: বিজনেস ইনোভেটর অব দ্য ইয়ার, ফিউচার-রেডি অ্যাওয়ার্ড এবং ওয়ার্কার-সেন্ট্রিক ইনোভেশন।
৪. Rising Strength: স্মল ফ্যাক্টরি বিগ ইমপ্যাক্ট, রিসোর্সফুল ইনোভেশন এবং গ্রোয়িং রেসপন্সিবলি অ্যাওয়ার্ড (এসএমইদের জন্য)।
বিজয়ীদের তিনটি স্তরে — প্লাটিনাম, গোল্ড এবং সিলভার — সম্মানিত করা হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “আমাদের কারখানাগুলো বিশ্ববাজারের চাহিদা মেটাতে গ্রিনিং এবং উদ্ভাবনে অসাধারণ উদাহরণ তৈরি করছে। এই অ্যাওয়ার্ড দূরদর্শী উদ্যোক্তা ও কারখানার অবদানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।
” GIZ বাংলাদেশের STILE প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. মাইকেল ক্লোডে বলেন, “২০১২ ও ২০১৪ সালের সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ২০২২ সালের TSL অ্যাওয়ার্ডের ধারাবাহিকতায় এবারের আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।”
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “টেকসইতা আমাদের জন্য বিলাসিতা নয়, বেঁচে থাকার শর্ত।” আগ্রহী কারখানাগুলো আবেদনের জন্য ভিজিট করতে পারেন: www.batexpo.com.bd/tsl-awards
