আলফাডাঙ্গা পৌর সদর বাজার বনিক সমিতির নির্বাচন ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোহম্মদ আবুল বাশারঃ আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদর বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার ১৯ জুন মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে ৪টি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। সভাপতি পদে ৪টি, সাধারণ সম্পাদক পদে ৩টি, কোষাধ্যক্ষ পদে ২ টি, এবং সাংগঠনিক সম্পাদক পদে ২টি মনোনয়ন পত্র দাখিল হয়েছে।
সভাপতি পদে মোঃ আব্দুস সালাম, আবুল বাশার শেখ, মোঃ সিরাজুল হক মিয়া(সোজা) ও সৈয়দ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (রাসেল), সৈয়দ আরিফুজ্জামান (লিপু) এবং মোঃ ইস্রাফিল মোল্যা। কোষাধক্ষ্য পদে মোঃ বায়েজিদ মোল্যা ও কামরুল ইসলাম দাউদ। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম ও মোঃ ইয়ার আলী (বুদ্ধু) মনোনয়ন দাখিল করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খোসবুর রহমান খোকন ও তার ৫ জন সহযোগিদের মাধ্যমে মনোনয়ন ফরম জমা নেন। আগামী ২১জুন যাচাই বাছাই ২২ জুন প্রতীক বরাদ্দ ২৬ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ১৯ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এবারের সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে ১১ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রাথমিক বাছাই শেষে বৈধ মনোনয়নপত্র যাচাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যদের মতে, এই নির্বাচনে যে কোনো উল্লেখযোগ্য বিষয়, যেমন: প্রতিদ্বন্দ্বিতা, পূর্বের কমিটির কর্মক্ষমতা, বা সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা নিয়ে জোরালো প্রতিযোগিতা দেখা যাচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মকানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন যে, নতুন কমিটি গঠিত হলে বাজার ব্যবস্থাপনা, বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *