গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের ৫৮তম দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্যাবলি।
ঘটনাবলি
১৮৪৪ : ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৯৭৩ : বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
জন্ম
১৮০৭ : হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।
১৯২৬ : ডেভিড হান্টার হুবেল, নোবেলজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি।
১৯৪২ : রবার্ট হাওয়ার্ড গ্রাবস, আমেরিকান রসায়নবিদ।
১৯৫৭ : টিমোথি স্পাল, ইংরেজ অভিনেতা।
মৃত্যু
১৯৬৫ : বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক কার্তিকচন্দ্র দাশগুপ্ত।
১৯৮৯ : নোবেলজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জ।
১৯৯৮ : নোবেলবিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস।
২০১২ : পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বাপশক বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ও অন্যতম নিয়ন্ত্রক সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হলো, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন ও এটি নিয়ে গবেষণা করা। ২৭ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানটির নাম ছিল আণবিক শক্তি কমিশন। এটিই এখন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এর গবেষণা ও উন্নয়ন কার্যাবলি ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল- এই তিনটি শাখায় পরিচালিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ লাভ করে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের সঙ্গে কমিশন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় যোগাযোগ রক্ষা করে চলেছে।
সূত্র: সংগৃহীত
