নাভানা ব্যাটারীজের রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আলফাডাঙ্গার মদিনা ব্যাটারী এন্ড আইপিএস-এর আয়োজনে নাভানা ব্যাটারীজের রোড-শো ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

গত ২৬ জুলাই, শনিবার বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল রোডস্থ ফুড ফ্যাক্টরি লিপুর রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তারা ছিলেন নাভানা ব্যাটারীজ কোম্পানির বরিশাল বিভাগের আরএসএম মো. তারিকুল ইসলাম, সার্ভিস হেড মো. মারুফ হোসেন, ফরিদপুর এরিয়া অফিসার মো. আল মামুন, মাগুরা নাভানা ডিলার মো. আরিফুল ইসলাম সুমন এবং আলফাডাঙ্গা নাভানা ডিলার মো. সোহাগ হোসেন।

এ সময় নাভানা ব্যাটারি ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন। ব্যাটারি ব্যবহারকারীদের পক্ষ থেকে কয়েকজন তাদের অভিমত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে উপস্থিত ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *