চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে শুরুটা ভালো হলেও সবশেষ কয়েক ম্যাচে ভালো করতে পারেনি মোস্তাফিজুর রহমান। তবে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে এখনও পার্পল ক্যাপ জয়ের দৌড়ে আছেন এই টাইগার পেসার।
তাই ফিজের উপর ভরসা রাখছে চেন্নাই। যার প্রমাণ মিলেছে মোস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে। সেখানে ক্যাপশনে কাটার মাস্টারের নতুন নাম দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সেখানে মোস্তাফিজকে ‘বাংলা লায়ন’ বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে চেন্নাই।
