পাকিস্তান সুপার লিগে দল পাননি বাংলাদেশের কেউ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। তবে এবারের আসরে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার- এ চার ক্যাটাগরিতেই বাংলাদেশের ক্রিকেটাররা থাকলেও কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের আসর। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ আসরে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না এই বাঁহাতি।

প্লেয়ার্স ড্রাফটের জন্য সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল পিসিবি। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ সিলভার ক্যাটাগরিতে ড্রাফটে স্থান পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *