অবশেষে গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ প্রার্থী

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী গেজেটভুক্ত হলেন। গতকাল এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এর ফলে বিসিএসের বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগ দিতে পারবেন তারা।

গেজেটভুক্ত করার দাবিতে গত জানুয়ারি থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অনশন করে আসছেন এ প্রার্থীরা। সর্বশেষ গত ২৯ এপ্রিল থেকে গেজেটে বাদ পড়া কয়েকজন প্রার্থী গেজেটভুক্ত করা ও ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

দীর্ঘ পাঁচ বছরের নিয়োগ প্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসের সুপারিশ পাওয়া প্রার্থীরা গেজেটভুক্ত হয়ে গত ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দেন। কিন্তু গেজেট থেকে বাদ পড়ায় ২২৭ প্রার্থী চাকরিতে যোগ দিতে পারেননি। এরপর গেজেটভুক্ত হওয়ার দাবিতে তারা গত জানুয়ারি থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *