ব্রাহ্মণবাড়িয়ার  কসবায় হুইল চেয়ার পেলেন ১২ জন প্রতিবন্ধী

ব্রাহ্মণবাড়িয়ার  কসবা উপজেলার  সমাজসেবা কার্যালয়ের কল্যাণে ১২ জন প্রতিবন্ধী নারী-পুরুষ হুইল চেয়ার পেলেন। এতে করে জীবনের গতি ফিরে পেল ১২ জন প্রতিবন্ধী। নতুন এসব হুইলচেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকরা।

 

১৬ আগস্ট, বুধবার সকালে কসবা উপজেলা সমাজসেবা কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী নারী-পুরুষদের হাতে এসব চেয়ার তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার  মোহাম্মদ আলমগীর মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্র থেকে প্রতিবন্ধীদের এসব হুইলচেয়ার প্রাপ্তি ও বিতরণে সার্বিক সহযোগিতা করে আবদুল মোত্তালিব ফাউন্ডেশন। এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল মোত্তালিব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সমাজসেবক মোস্তাফা কামাল কিবরিয়া।

উল্লেখ্য, আবদুল মোত্তালিব ফাউন্ডেশন গত একদশক ধরে নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সুন্নতে খতনা, শিক্ষা বৃত্তিসহ রয়েছে বিভিন্ন মানবিক কার্যক্রম। সমস্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন সংস্থাটির অন্যতম সদস্য মোস্তাফা কামাল আশরাফ।